ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ইস্যুতে দ্বৈত নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে, ফুটবলে রাজনীতি না থাকার কথা বললেও তিনি বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বকাপে ইরানসহ কিছু দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ-সংক্রান্ত জটিলতা, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা, কাতার বিশ্বকাপে মানবাধিকার ইস্যুতে বিতর্কিত অবস্থান, ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজক নির্বাচন এবং ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভিন্ন অবস্থান—সব মিলিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার ঘটনাও বিতর্ক সৃষ্টি করেছে। কাতার বিশ্বকাপের সময় মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের মৃত্যু নিয়ে তার মন্তব্যও ব্যাপক সমালোচিত হয়।
সমালোচকদের দাবি, ইনফান্তিনোর এসব পদক্ষেপ ফিফার নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং ফুটবলের চেয়ে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
সূত্র: মিডলইস্ট আই
