কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্ধোধন

প্রকাশ: ৭ মাস আগে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর বলতলা ওয়ার্ডের মোল্লারহাট বাজারে জাতীয়তাবাদী যুবদলের অফিস উদ্ধোধন করা হয়েছে।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দোয়া মুনাজাতের মাধ্যমে এ অফিস উদ্ধোধন করা হয়। দোয়া অনিুষ্ঠানের আগে এক উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী তারেক রহমান পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মো.জাহিদুল ইসলাম লাভলু।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো.কিশোর মাহমুদ।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ও জেলা ছাত্রদলের সদস্য মো.মাসুম বিল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • যুবদলের অফিস