উল্লাপাড়ায় ‘প্রত্যাশিত সিরাজগঞ্জের’ উদ্যোগে ১৮০ শিক্ষার্থীর হাতে ফলদ গাছের চারা

প্রতিনিধি, উল্লাপাড়া:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর উদ্যোগে উল্লাপাড়ায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কয়রা-বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরে আজম সিদ্দিকী, উপদেষ্টা আরিফ হোসাইন, সংগঠনের অন্যতম সদস্য ও সলপ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মানিক রতন, সদস্য সাগর হোসাইন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে আম, কাঁঠাল, লিচু, কমলা, মালটা, লটকন ও আমড়ার চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।