তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রতিনিধি, তেরখাদা :
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মঙ্গলবার ২৮শে জুলাই বিকেল ৩টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের অডোটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সততা চর্চার শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী ও তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ তহিদুল ইসলাম।

তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কুদ্দুস, ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ বেল্লাল হোসেন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রেিরাধ কমিটির সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি রিপন বিশ্বাস ও রিপোর্টার সাগর কুমার বাড়ই।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।