সলঙ্গা ফাযিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সংবর্ধনা ও পরিচিতি সভা

প্রতিনিধি,সলঙ্গা:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সলঙ্গা ফাযিল সিনিয়র ডিগ্রি মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ আলাউদ্দিন প্রামানিক, বিদ্যোৎসাহী ও সদস্যদের সংবর্ধনা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে পরিচিতি সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সাবেক সহ সভাপতি, শহিদুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি, হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা বিএনপির সাবেক আহ্বায়ক, দেলোয়ার হোসেন খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,

সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়াতুল আইয়ুব, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, শেখ রফিকুল ইসলাম রফিক, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব, কৃষক দলের সভাপতি রেজাউল করিম রেজাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত গভর্নিং বডি মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।