
প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে উপজেলার সকল পূজামন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ,মসজিদের ঈমান-মোয়াজিম,পৌরহিত,ধর্মীয় -সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশ গ্রহণে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর পূজাউদযাপন পরিষদের সভাপতি পরিমল সরকারের সঞ্চালনায় শান্তিপূর্ণ পরিবেশে পূজাউদযাপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত জাহান,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম,পবিস-১এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম সেকেন্দার আলী,উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,ভাঙ্গুড়া উপজেলা জামাতে ইসলামীর সভাপতি ড.মহির উদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঙ্গীত কুমার পাল,উপজেলা হিন্দু-বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃঅধ্যাপক ভবেশ চন্দ্র দে,সাধারণ সম্পাদক মলয় কুমার দেব,গণমাধ্যম কর্মি রায়হান আলীসহ উপজেলার ২১টি পূজামন্ডপের সভাপতি-সম্পাদক গণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়।সভায় উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
