সর্বশেষ
রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানা

সলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২ দিন আগে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 34.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিনিধি,সলঙ্গা :
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার পাওয়া যায়। পরে আদালতের নির্দেশনায় জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
গতকাল শনিবার বিকেলে থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,সরকার ট্রেডার্সের গোডাউনে মজুদ করা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার ছিল। এসব সার অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন,২০০৬-এর ৮(২) ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে মজুদ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।মালতিনগর বাজারের স্থানীয় দর্জি দোকানী রেজাউল জানান,বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ রাখা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।