
প্রতিনিধি,পার্বতীপুর (দিনাজপুর) :
দিনাজপুরের পার্বতীপুরে ২নং মনমথপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বিকেলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। এজাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল ইসলাম।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ২নং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সজিব। ইউপি সদস্য নাজমুল হক, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর ইসলাম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সুজন,মোস্তাফিজুর রহমান বিটু, রফিকুল ইসলাম, ২নং ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আক্কাস আলী ও আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও মনমুগ্ধকরভাবে সঞ্চালনা করেন সাবেক উপজেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সরদার।
কর্মীসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
