সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের আগমন

প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ ও পাবনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বুধবার সিরাজগঞ্জে আগমন করেন।
তাঁর আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।
প্রতিমন্ত্রীর সিরাজগঞ্জ সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।