সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলের রবিউল ইসলাম নামে এক জামায়াত নেতার বাবার বিরুদ্ধে পাগলীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিউল ইসলামের বাবা সিদ্দিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী শান্তনা পাগলী দাবি করেন, বিভিন্ন সময়ে সিদ্দিক তার কাছ থেকে টাকা নেন। পরবর্তীতে তিনি সেই টাকা ফেরত চান, তবে এখন পর্যন্ত তা ফেরত পাননি বলে অভিযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তিনি একই ধরনের অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সদস্য ও বায়তুলমাল সম্পাদক রবিউল ইসলাম রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার সিদ্দিকের বক্তব্যও সংগ্রহ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে বলে জানা যায়নি।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
