
প্রতিনিধি, লালপুর (নাটোর):
নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫ (পনেরো) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. রাহান আলী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. আবু তাহের সরদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রামের ধৃত আসামির উত্তর দুয়ারী টিনশেড ঘরের ভেতরে অভিযান চালান। এ সময় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাহান আলীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার রাহান আলী ওই গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
