
প্রতিনিধি,নাটোরঃ
“বাল্যবিয়ের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলা বাজার থেকে কিশোর-কিশোরীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘নিজেরা করি’ সংগঠনের বাগাতিপাড়া কার্যালয়ে গিয়ে শেষ হয়।র্যালিতে অংশ নেওয়া কিশোর-কিশোরীরা সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের নিরাপদ বেড়ে ওঠা এবং তাদের অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে এগিয়ে আসার জোরালো বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক আইভি রহমান, উপজেলা ক্রীড়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শফিক, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ইসমাইল হোসেন, আঞ্চলিক কমিটির সদস্য পারভীন বেগম এবং ‘নিজেরা করি’ সংগঠনের অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।এদিকে, সচেতনতামূলক এই কর্মসূচির অংশ হিসেবে একই দিন বিকেল ৩টায় বাগাতিপাড়া পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে রোকেয়া ফুটবল একাদশ বনাম প্রীতিলতা ফুটবল একাদশের মধ্যে একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।সামাজিক এই জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে ‘ভূমিহীন সংগঠন’ ও ‘নিজেরা করি’, বাগাতিপাড়া, নাটোর।
