ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রতিনিধি,ময়মনসিংহঃ
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরে জমিে তদারকি করেন।

সরেজমিনে পরিদর্শনকালে ডিআইজি এবং বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় ডিআইজি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জননিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে।