সহকারী সচিব থেকে ইউএনও হলেন শিবপুরের সন্তান শামসুল

প্রকাশ: ৪ ঘন্টা আগে

প্রতিনিধি,নরসিংদী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম,এর সিনিয়র সহকারী সচিব পরবর্তী ইউএনও হিসেবে পদোন্নতি লাভ করায় সর্বমহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁর এই গৌরবময় অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।জানা যায়, কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করে তিনি সবার আস্থা অর্জন করেছেন। দায়িত্ব পালনে তাঁর সৎ ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং কর্মতৎপরতা গোদাগাড়ী উপজেলা তথা রাজশাহীতে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর পদোন্নতি সেই অবদানেরই স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।স্থানীয়রা মনে করেন,শামসুল ইসলামের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তার জন্মস্থান বিলচিনাদী দুলালপুর তথা শিবপুর উপজেলার জন্যও গর্বের বিষয়। তাঁর মতো একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তার পদোন্নতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।তাঁর ভবিষ্যৎ কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং দেশের সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনায় সবাই আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।