রূপসার আলাইপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশ: ৭ ঘন্টা আগে

প্রতিনিধি,রুপসা (খুলনা) :
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আলাইপুর বড় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ঘাটভোগ আলাইপুর ফুটবল একাদশ ও আলাইপুর ফুটবল একাদশ। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। মাঠের চারপাশে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো খেলার পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলায় আলাইপুর ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। খেলায় দুইটি গোলই করেন আলাইপুর ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল কুদ্দুস শিকদার। খেলা জুড়ে উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলা পরিচালনা করেন মো. জাহিদুর রহমান, আবদুল্লাহ শিকদার ও হাফিজুর শিকদার। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আইরিন পারভিন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদুর রহমান, কামরুল শিকদার, রউফ শিকদার, শামীম শিকদার, মোশাররফ হোসেন শিকদার, হিরক শিকদার, রফিকুল ইসলাম গাজী, হিরন শিকদার, কুতুবউদ্দিন শিকদার, আলীদাদ শেখ, মাসুদ শিকদার, হোসেন শিকদার, রজব শিকদার, আবদুল্লাহ শিকদার প্রমুখ।