সিরাজগঞ্জে পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

প্রতিনিধি, সিরাজগঞ্জঃ
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য-এ শ্লোগান নিয়ে-সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ২৫০জন  শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে- এবং সিরাজগঞ্জের  সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় –
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর-২০২৬) সকাল ১১টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে-মাদকবিরোধী  উক্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর
মেহেদী হাসান । উক্ত আলোচনা সভায় বক্তারা অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ও শিক্ষাকবৃন্দদের  কে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ করা। খারাপ সঙ্গ থেকে দূরে থাকার জন্য বলা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ও শিক্ষাকবৃন্দদের মাঝে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।  শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান যুক্ত খাতা, কলম  ও লিফলেট বিতরণ করা হয়।