ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল

প্রকাশ: ৪০ minutes ago

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পৌরসভার ঐতিহ্যবাহী বড়াল ব্রিজ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় নাটোর জেলার লালপুর কল্যাণ সুমতি ফুটবল একাদশ ও দিনাজপুরের নওশীন কুমিল ফুটবল একাদশ।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাসির ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না।
খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও কমিশনার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বরাত আলী, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ,পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ শামসুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় জমতে থাকে। নারী ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করতে গ্যালারিতে শত শত দর্শকের উপস্থিতি দেখা যায়। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।