পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

প্রতিনিধি,পার্বতীপুর (দিনাজপুর) :
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টা ১৫ মিনিটে উপজেলা হল রুমে  র‍্যালী শেষে এক জনাকীর্ণ পরিবেশ এর  মধ্যে দিয়ে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও সকল ক্ষুদ্র নৃগোষ্ঠিবৃন্দের নিয়ে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,  প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও জীবনধারার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  বাংলাদেশেও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দীর্ঘ দিন ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করে আসছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  নানা কারণে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখনও ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার সম্মুখীন হবার কথাও উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ তাদের দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট  তুলেন ধরেন, দাবিসমুহ :- ” ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে,ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধ ন্যায়সংগতভাবে নিষ্পত্তি করতে হবে এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে হবে,  ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর ঐতিহ্য ভাষা সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে,
ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সুযোগ বৃদ্ধি করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে,   ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকার অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে,  ক্ষুদ্র নৃগোষ্ঠী মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য  হয়রানি ও নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সমতল ক্ষুদ্রনৃগোষ্ঠীদের জন্য পৃথক ভূমিকমিশন গঠন করতে হবে এবং   সমতল নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রনালয়ের ব্যবস্থা করার আহবান জানান” । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি শম্মা সরেণ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য  সিনিয়র কর্মকর্তা  খালেদ মোশারফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনোস সরেন। মহিলা বক্তা -মিনতি মার্জী- বারকোনা  চন্ডিপুর,শিমা মূর্মু, মিনাল মূূর্মূ,  মোসলে সর্মা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কারলুস মাগডি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।