বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে—সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ.টি.এম.আজহারুল ইসলাম  

প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
প্রকাশ: ২ ঘন্টা আগে

প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে—এমন অভিযোগ করেছেন- সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ.টি.এম. আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর-২০২৬খ্রি.) সকাল ১১ টার দিকে, সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে- আয়োজিত সংবাদ সম্মেলনে এ.টি.এম. আজহারুল ইসলাম উপরোক্ত এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।”
“আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না।”
আজহারুল ইসলাম আরও  বলেন, “এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি।”
তিনি বলেন, “আমরা আশা করছি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।” উক্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া’র জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা, সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।