প্রতিনিধি,থানচি(বান্দরবান) :
বান্দরবানের থানচি বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর দপ্তর সংলঘ্ন বলিবাজার এলাকায় আলমগীর হোসেনের হোটেলে গ্যাস লিকেজের মাধ্যমে আজ সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং অগ্নিকাণ্ডের বিস্তার রোধে তৎপর হয়ে ওঠেন।
অগ্নি নির্বাপক দল ঘটনা স্থলে পৌঁছার আগেই ১০-১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালান।
বিজিবি সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে কোন প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
