সর্বশেষ
রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানা

ধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন

প্রকাশ: ৬ ঘন্টা আগে

সলঙ্গা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নম্বর ধুবিল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন।
দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। এ উৎসব সবার মাঝে আনন্দ, শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
ধুবিল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। প্রতিটি পরিবার আনন্দময় ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি দুর্গাপূজা উপলক্ষে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।