জয়পুরহাটের ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ক্ষেতলালের মুক্তারুল

প্রতিনিধি,জয়পুরহাট :
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম।

গতকাল রোববার ৯ আগস্ট জেলা পুলিশের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব পুলিশিং এবং থানার সার্বিক কার্যক্রমে দক্ষতার কারণে ওসি মুক্তারুল আলমকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এই অর্জন পুরো ক্ষেতলাল বাসীর সম্মাননা পাওয়ার পর ওসি মুক্তারুল আলম বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। ক্ষেতলাল থানার প্রতিটি পুলিশ সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতার ফলেই এটা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক ও অপরাধমুক্ত ক্ষেতলাল গড়তে আমরা আরও কঠোরভাবে কাজ করে যাবো
এলাকাবাসীর প্রতিক্রিয়া ওসি মুক্তারুল আলমের এই স্বীকৃতিতে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ওসির কঠোর নেতৃত্ব ও জনবান্ধব কার্যক্রমের কারণে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।