মসজিদের ফ্যান ও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,লালপুর (নাটোর) : এলাকার কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদে চুরির ঘটনা ঘটেছে।গতকাল দুপুরে দুর্বৃত্তরা মসজিদের ভেতরে ঢুকে দান করা ফ্যান, দানবাক্স এবং সংলগ্ন মাদ্রাসার আলমারি ভেঙে নগদ ৪৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘটনার সময় সুযোগ বুঝে অসাধু চক্রটি মসজিদে প্রবেশ করে। তারা মসজিদের ভেতরে থাকা দান করা ফ্যান খুলে নেয় এবং দানবাক্স ভেঙে তছনছ করে। একই সাথে পার্শ্ববর্তী মাদ্রাসার আলমারি ভেঙে ভেতরে থাকা গচ্ছিত নগদ ৪৫০০ টাকা নিয়ে চম্পট দেয়।​পবিত্র ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, পবিত্র স্থানে এ ধরনের অনৈতিক ও গর্হিত কাজ চরম নৈতিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ।​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।