আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সূত্রাপুর থানা শাখার সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আবু নাঈম রিপন

প্রকাশ: ৮ ঘন্টা আগে

প্রতিনিধি,নরসিংদীঃ

বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট (আইপিসি)-এর রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চলের সূত্রাপুর থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাঈম রিপন।
গত ২৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এ দায়িত্ব পাওয়ায় তিনি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আবু নাঈম রিপন ঐতিহ্যবাহী ফকির পরিবারের কৃতী সন্তান। তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মরহুম মো. রমিজ উদ্দিন ফকিরের জ্যেষ্ঠ পুত্র। ১৯৬৯ সালের ২৩ মার্চ ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিন ধরে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নাগরিক সময়, Daily 24Hrs TV, দৈনিক তথ্যবাণী, দৈনিক সরকার, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা ও দৈনিক জনতার দেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক গণতদন্ত পত্রিকায় রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি ‘যদি কিছু মনে না করেন’ সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, দুলালপুর বুক ক্লাবের মহাসচিব এবং শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নারী শিক্ষার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতা এবং আর্তমানবতার সেবায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে। কর্মজীবনে তিনি The Leader Book কর্তৃক দেশব্যাপী সম্মাননা এবং শিল্পকলা একাডেমি থেকে সম্মাননা অর্জন করেছেন।
নতুন এ দায়িত্ব পাওয়ায় তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সূত্রাপুর থানা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।