প্রতিনিধি,ফেনী :
ফেনীতে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।গতকাল সন্ধ্যায় ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শনে আসলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃমোবারক হোসেন দুলাল, ও ডাঃ কামরুজ্জামান (জিকু) ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন ২৫০ বেড জেনারেল হাসপাতাল ৫০০ বেডে পরিণত হবে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স, রোগী ও স্বজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তার কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের কথা শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মাহবুবউল করিম, জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল, ও ডা কামরুজ্জামান (জিকু)।পরিদর্শন শেষে মন্ত্রী, আরো বলেন ফেনীর ছেলে ডাঃ কামরুজ্জামান জিকুর, প্রশংসা করেন, বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে জিকুর মতো ডাঃ প্রয়োজন।
