প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় এক রাতে দুই সরকারী অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।এ সময় দু'টি হাডডিক্স চুরিসহ মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরের দল। পুলিশ এখন পর্যম্ত চোরদের আটক করতে পারেনি।
শুক্রবার(১অক্টোবর)রাতের কোন এক সময়ে উপজেলা আনসার ও ভিডিপি অফিস, উপজেলা সমবায় অফিসে এ চুরির ঘটনা ঘটিয়েছে।চোরেরা উপজেলা সমবায় ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসের দু'টি কম্পিউটারের হাডডিক্স ও মূল্যবান কাগজপত্র চুরির খবর পাওয়া গেছে।ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জানান, চুরি হওয়ার ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। চোরদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
উপজেলা পরিষদস্থ সংরক্ষিত এলাকায় দুটি সরকারী দপ্তরে দুঃসাহসিক চুরির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মততাজ এর অফিস মোবাইলে একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভাব হয়নি।