সর্বশেষ
মানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমীভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণলালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগপোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ শারদীয় দুর্গা-পূজায় শুভেচ্ছা।মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রুস্তম নগর গোল্ডকাপের উদ্বোধন

ভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরি

প্রকাশ: ৭ ঘন্টা আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় এক রাতে দুই সরকারী অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।এ সময় দু’টি হাডডিক্স চুরিসহ মূল্যবান কাগজপত্র তছনছ করেছে চোরের দল। পুলিশ এখন পর্যম্ত  চোরদের আটক করতে পারেনি।
শুক্রবার(১অক্টোবর)রাতের কোন এক সময়ে উপজেলা আনসার ও ভিডিপি অফিস, উপজেলা সমবায় অফিসে এ চুরির ঘটনা ঘটিয়েছে।চোরেরা উপজেলা সমবায় ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসের দু’টি কম্পিউটারের হাডডিক্স ও  মূল্যবান কাগজপত্র চুরির খবর পাওয়া গেছে।ভাঙ্গুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জানান, চুরি হওয়ার ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। চোরদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
উপজেলা পরিষদস্থ সংরক্ষিত এলাকায় দুটি সরকারী দপ্তরে দুঃসাহসিক চুরির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মততাজ এর অফিস  মোবাইলে একাধিক বার ফোন দিয়ে  যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভাব হয়নি।