নওগাঁর ধামইরহাটে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি, নওগাঁ:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামইরহাটে বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তারা ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ধৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। ধামইরহাট থানা পুলিশ মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।